বাংলাদেশ ০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অগ্রিম শুভেচ্ছা জানালেন ভূজপুর যুবদল নেতা একরামুল হক একরাম অগ্রিম ঈদের শুভেচ্ছা জানালেন জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম উত্তর জেলা প্রচার সম্পাদক রিয়াদ আলম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন মীর মাহমুদুল হাসান আকাশ ফুলের হাসি ফাউন্ডেশন বরিশাল, মুলাদী উপজেলা কমিটির এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল মার্কিন নাগরিকদের অবিলম্বে ১৪টি দেশ ছেড়ে যাওয়ার আহ্বান ফুলের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্ক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল নারীর অধিকার নিয়ে সক্রিয় ভূমিকার প্রত্যাশা, তন্বী মল্লিককে সমর্থন রিয়াদ আলমের MediaCast24 পক্ষ থেকে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি

দেশে নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৪৩১ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়ার বিষয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চকরিয়ায় এনসিপির বহরের ওপর হামলা করার চেষ্টা করা হয়েছে। বাধা দেয়া হয়েছে। দেশে নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদান করা হচ্ছে। এমন পরিস্থিতি তৈরি করলে আবারও জনগণ রাজপথে নেমে আসবে।জুলাই পদযাত্রার অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) বান্দরবানে সমাবেশে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি সরকার পতনের আন্দোলন ছিল না, আমরা চেয়েছিলাম নতুন করে দেশকে বিনির্মাণ করতে। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সে ব্যবস্থার কোনও পরিবর্তন হয়নি।এনসিপি আহ্বায়ক বলেন, মুজিববাদের সংবিধান সবসময়ই ফ্যাসিজমকে প্রশ্রয় দিয়েছে ও বিভাজন তৈরি করেছে। যারা গণহত্যা করেছে, লুটপাট করেছে বছরের পর বছর, অধিকারহীন করে রেখেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।পার্বত্য চট্টগ্রামের এই জেলা এনসিপির শক্তিশালী ঘাটি হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন নাহিদ ইসলাম।প্রসঙ্গত, এর আগে দুপুরে কক্সবাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে এনসিপি নেতা নাসিরউদ্দীন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে ঈদগাঁও ও চকরিয়ায় বাধার মুখে পড়ে এনসিপি নেতারা। বিএনপি নেতাকর্মীরা সড়কে নেমে এসে বিক্ষোভ করলে দলটি এই দুই উপজেলায় তাদের নির্ধারিত কর্মসূচি করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশে নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৪:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫