বাংলাদেশ ০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অগ্রিম শুভেচ্ছা জানালেন ভূজপুর যুবদল নেতা একরামুল হক একরাম অগ্রিম ঈদের শুভেচ্ছা জানালেন জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম উত্তর জেলা প্রচার সম্পাদক রিয়াদ আলম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন মীর মাহমুদুল হাসান আকাশ ফুলের হাসি ফাউন্ডেশন বরিশাল, মুলাদী উপজেলা কমিটির এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল মার্কিন নাগরিকদের অবিলম্বে ১৪টি দেশ ছেড়ে যাওয়ার আহ্বান ফুলের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্ক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল নারীর অধিকার নিয়ে সক্রিয় ভূমিকার প্রত্যাশা, তন্বী মল্লিককে সমর্থন রিয়াদ আলমের MediaCast24 পক্ষ থেকে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি

মিরপুরে আ. লীগের মিছিল থেকে ৩ জনকে আটক করে পুলিশে দিলো জনতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৪১১ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের মিছিলের সময় তিনজনকে হাতেনাতে আটক করে গণপিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে আটককৃতদের পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে মিরপুরের অরিজিনাল ১০ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে। মিছিলে আটক ব্যক্তিরা হলেন- মো. জাকির (৩৪), মো. ইমরান হোসেন (২৮) ও মো. ইউসুব খান (৪০)।এর আগে রাত ৮টার দিকে পল্লবী এলাকায় একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হয়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হরতাল ঘোষণা ও বাস্তবায়নের অংশ হিসেবে বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।এই ঘটনায় সঙ্গে মিছিল থেকে আটককৃতদের সংশ্লিষ্ঠতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এর আগে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম গণমাধ্যমকে জানান, রাত ৮টার দিকে পল্লবীর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা ‘বিকল্প পরিবহনের’ একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত বাসের আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাস্থল ও এর আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান বলেন, নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। তবে এর আগে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিরপুরে আ. লীগের মিছিল থেকে ৩ জনকে আটক করে পুলিশে দিলো জনতা

আপডেট সময় : ০১:২৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫