বাংলাদেশ ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অগ্রিম শুভেচ্ছা জানালেন ভূজপুর যুবদল নেতা একরামুল হক একরাম অগ্রিম ঈদের শুভেচ্ছা জানালেন জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম উত্তর জেলা প্রচার সম্পাদক রিয়াদ আলম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন মীর মাহমুদুল হাসান আকাশ ফুলের হাসি ফাউন্ডেশন বরিশাল, মুলাদী উপজেলা কমিটির এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল মার্কিন নাগরিকদের অবিলম্বে ১৪টি দেশ ছেড়ে যাওয়ার আহ্বান ফুলের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্ক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল নারীর অধিকার নিয়ে সক্রিয় ভূমিকার প্রত্যাশা, তন্বী মল্লিককে সমর্থন রিয়াদ আলমের MediaCast24 পক্ষ থেকে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি

গ্রাহকের শত কোটি টাকা নিয়ে পালালো ফ্লাইট এক্সপার্ট এমডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৫৮৩ বার পড়া হয়েছে

অনলাইনে উড়োজাহাজ টিকিট কাটার প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর পাওয়া গেছে। গুঞ্জন উঠেছে গ্রাহকদের মোটা অঙ্কের টাকা নিয়ে পালিয়ে গেছেন তিনি। বর্তমানে তাদের ওয়েবসাইটটি সচল না। টেলিফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্ট থানায় ভিড় করছেন গ্রাহকেরা।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, বিকেল থেকে অনেকেই বলছেন ফ্লাইট এক্সপার্টের এমডিসহ ঊর্ধ্বতনরা পালিয়ে গেছেন। বিষয়টি জানার জন্য তাদের অফিসে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ফ্লাইট এক্সপার্টের কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তাদের এমডি অফিস করছেন না। ওয়েবসাইটিও পাওয়া যাচ্ছে না। পুরো বিষয়টি এখনো অস্পষ্ট রয়েছে। এ নিয়ে পুলিশ কাজ করছে। এর মধ্যে আবার অনেক গ্রাহক মতিঝিল থানায় জিডি করতে আসছেন।

জানা গেছে, ফ্লাইট এক্সপার্ট ২০১৭ সালের মার্চ থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। পরে তারা দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বুকিং, হোটেল রিজারভেশন, ট্যুর প্যাকেজ ও ভিসা প্রক্রিয়াকরণের মতো নানা ধরনের সেবা দিত। বিশেষ করে সাশ্রয়ী মূল্যে ফ্লাইট টিকিট বুক করার সহজ সুবিধার কারণে এটি গ্রাহকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে। গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার, ডিসকাউন্ট ও সহজে পেমেন্টের ব্যবস্থা থাকায় এর ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।

ফ্লাইট এক্সপার্টের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে দেখা গেছে, তাদের সবশেষ পোস্ট ছিল হজ নিয়ে। সেই পোস্টে হজ্ব-২০২৬ এর রেজিস্ট্রেশন শুরু জানিয়ে হজ প্যাকেজের মূল্য ছাড়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গ্রাহকের শত কোটি টাকা নিয়ে পালালো ফ্লাইট এক্সপার্ট এমডি

আপডেট সময় : ০৪:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫