বাংলাদেশ ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অগ্রিম শুভেচ্ছা জানালেন ভূজপুর যুবদল নেতা একরামুল হক একরাম অগ্রিম ঈদের শুভেচ্ছা জানালেন জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম উত্তর জেলা প্রচার সম্পাদক রিয়াদ আলম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন মীর মাহমুদুল হাসান আকাশ ফুলের হাসি ফাউন্ডেশন বরিশাল, মুলাদী উপজেলা কমিটির এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল মার্কিন নাগরিকদের অবিলম্বে ১৪টি দেশ ছেড়ে যাওয়ার আহ্বান ফুলের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্ক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল নারীর অধিকার নিয়ে সক্রিয় ভূমিকার প্রত্যাশা, তন্বী মল্লিককে সমর্থন রিয়াদ আলমের MediaCast24 পক্ষ থেকে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৩৬৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী জান্নাতুল নওরীন ঊর্মি সাউথ এশিয়া ইয়ং উইমেন এমপাওয়ারমেন্ট একাডেমি ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। সম্প্রতি তিনি মনোনয়নের জন্য একটি চিঠি পেয়েছেন।জান্নাতুল নওরীন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক। তিনি বলেন, আগামী ১৫–১৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় তিন দিনব্যাপী এ একাডেমি ফেলোশিপ অনুষ্ঠিত হবে।চিঠির সূত্রে জানা গেছে, নারীদের গণতান্ত্রিক সম্পৃক্ততা কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ)। এতে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং সার্বিকভাবে সহযোগিতা করছে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন।জান্নাতুল নওরীন বলেন, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ আমার জন্য গৌরবের। এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশ নিয়ে মূল্যবান অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি যুব ও নারীর নেতৃত্ব শক্তিশালী করার কাজে তা প্রয়োগ করা সম্ভব হবে। তার অংশগ্রহণ বাংলাদেশের নারীদের অবস্থান ও নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।প্রসঙ্গত, জান্নাতুল নওরীন ঊর্মি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন। ২০২০ সালের ১ মার্চ রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। সেদিন পরীক্ষা দিয়ে হল থেকে বের হওয়ার পর তাকে পিটিয়ে ও কম্পাসের কাঁটা দিয়ে খুঁচিয়ে গুরুতর জখম করা হয়েছিল।এ নিয়ে বেশ কয়েকটি জাতীয় গণমাধ্যমে সংবাদও প্রকাশ করা হয়। সে সময়ও ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার দাবি করেছিলেন। তবে জড়িতরা আওয়ামীপন্থি শিক্ষক ও ছাত্রলীগের রাজনীতি করায় তিনি বিচার পাননি। উল্টো তার ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।ঘটনার ১০ দিন পর ২০২০ সালের ১১ মার্চ গণিত বিভাগের শিক্ষক সুজিত বালাকে প্রধান আসামি করে বরিশালের বন্দর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়।মামলার অন্য আসামিরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আলিম সালেহী, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম, ষষ্ঠ ব্যাচের আবদুল্লাহ ফিরোজ, পঞ্চম ব্যাচের হাফিজ ও আসাদুজ্জামান আসাদ।তবে দেশে আওয়ামী লীগের শাসনের অবসান হলেও মামলা তুলে নিতে এখনও তার পরিবারকে চাপ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি ছাত্রত্ব ফিরে পেতে সম্প্রতি উচ্চ আদালতে গিয়েছিলেন তিনি। আদালত শুনানি শেষে তার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

আপডেট সময় : ০১:১৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫