বাংলাদেশ ০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অগ্রিম শুভেচ্ছা জানালেন ভূজপুর যুবদল নেতা একরামুল হক একরাম অগ্রিম ঈদের শুভেচ্ছা জানালেন জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম উত্তর জেলা প্রচার সম্পাদক রিয়াদ আলম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন মীর মাহমুদুল হাসান আকাশ ফুলের হাসি ফাউন্ডেশন বরিশাল, মুলাদী উপজেলা কমিটির এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল মার্কিন নাগরিকদের অবিলম্বে ১৪টি দেশ ছেড়ে যাওয়ার আহ্বান ফুলের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্ক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল নারীর অধিকার নিয়ে সক্রিয় ভূমিকার প্রত্যাশা, তন্বী মল্লিককে সমর্থন রিয়াদ আলমের MediaCast24 পক্ষ থেকে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি

বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের ওপর হা ম লা র অভিযোগ

আলম
  • আপডেট সময় : ০২:২৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৩৬৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে জামায়তে ইসলামীর নারী কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মহেশপুর উপজেলা জামায়াত।রোববার (১৯ অক্টোবর) বিকালে উপজেলা জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে নারী কর্মীদের ওপর হামলার গুরুতর অভিযোগ করেন জামায়াত নেতারা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই, উপজেলা জামায়াতের আমীর ফারুক আহমেদ, পৌর জামায়াতের আমির পলাশ আহমেদ। এসময় দলটির অন্যান্য নেতাকর্মীরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে জামায়াত নেতারা অভিযোগ করেন, রোববার সকাল ১০টার দিকে মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তর পাড়ায় তাদের নারী কর্মীরা নিয়মিত গণসংযোগে বের হন। এসময় স্থানীয় বিএনপি নেতা আশরাফুল, হানিফ, শাহিন ও সবুজের নেতৃত্বে ১০ থেক ১২ জনের একটি দল লাঠি-সোটা নিয়ে নারী কর্মীদের ওপর হামলা চালায়। এতে ৫ জন নারীসহ ৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে বোরকা খুলে নিয়ে লাঞ্চিত করা হয় বলেও লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়। বর্তমানে আহতরা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।সংবাদ সম্মেলনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নেতাকর্মীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন জামায়াত নেতারা।উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফারুক আহম্মদ বলেন, “ভোট চাইতে গেলে বিএনপির কর্মীরা আমাদের নারী কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাদের লাঞ্ছিত করা হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।” এ ব্যাপারে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, জামায়াতের নারী কর্মীরা বিএনপি পরিবারে গিয়ে বেহেশতে যাওয়ার জন্য দাঁড়িপাল্লায় ভোট চান। এতে তাদের সঙ্গে স্থানীয় কয়েকজনের হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। মারামারি বা মারধরের কোনো ঘটনা ঘটেনি। আমি এতটুকুই জানি।ওই ঘটনায় জামায়াত নেতারা মামলার প্রস্তুতি নিচ্ছেন এমন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের লোকজন অভিযোগ করতেই পারেন। দেশে আইন আছে, আইন অনুযায়ীই সব হবে। আমাদের এ বিষয়ে কিছু বলার নেই।মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের ওপর হা ম লা র অভিযোগ

আপডেট সময় : ০২:২৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫