দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় হাটহাজারীতে বিএনপি’র দোয়া মাহফিল।বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের আপোষহীন সংগ্রামী নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনার্থে আজ বাদ আছর হাটহাজারীর (দক্ষিন) শিকারপুর ও বুড়িশ্চর বিএনপির উদ্যোগে কুয়াইশ নতুন রাস্তার মাথায় একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে বিশেষ দোয়া মাহফিল করা হয়। এতে সভাপতিত্ব করেন শিকারপুর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ খাঁন।দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক।দোয়া ও মিলাদ মাহফিলে হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরীসহ বিএনপির অঙ্গ সংগঠনের উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এস এম ফজলুল হক বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও নিশ্চিত করণে দেশনত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। অবিসংবাদিত আপোষহীন দেশনেত্রীর সুস্থতার জন্য আমরা যার যার অবস্থান থেকে দোয়া ও প্রার্থনা করার আহবান জানান। তিনি মহান আল্লাহ তা’আলা বেগম খালেদা জিয়াকে শেফা দান করুন এবং আবারও জনগণের কাছে ফিরিয়ে আসবেন এ কামনা করেন- ইনশাআল্লাহ। দোয়া মাহফিল মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মুহম্মদ মজিবুল হক।
VN123vip? Nghe cái tên là thấy sang xịn mịn rồi đó. Không biết chất lượng thế nào, nhưng mà cứ vào thử xem sao. Biết đâu lại vớ được món hời. Let’s go vn123vip!