কেক হাতে বাড়ি ফেরা হলো না—কুইন্সে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণী নিশাতের -এর উডসাইডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। রোববার গভীর রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে ছোট বোনের জন্য একটি কেক কিনে রাস্তা পার হচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় একটি প্রাইভেট স্যানিটেশন (গারবেজ) ট্রাক ডান দিকে মোড় নিতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত নিশাতের বাড়ি ছিল ঘটনাস্থল থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটার দূরত্বে। পরিবারের সদস্যরা রাতভর তার অপেক্ষায় ছিলেন, কিন্তু সেই অপেক্ষা আর শেষ হয়নি। পরে মোবাইল লোকেশন ট্র্যাক করে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রিয় সন্তানের নিথর দেহ দেখতে পান।নিশাত জান্নাত ছিলেন এক পরিশ্রমী ও স্বপ্নবাজ তরুণী। পরিবারের সহযোগিতার জন্য তিনি পার্ট-টাইম চাকরি করতেন। তার হঠাৎ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, ভেঙে পড়েছেন মা-বাবা ও স্বজনরা।এই হৃদয়বিদারক ঘটনায় New York City-এর বাংলাদেশি কমিউনিটিতেও নেমে এসেছে গভীর শোক। অনেকেই সড়ক নিরাপত্তা, বিশেষ করে বড় গারবেজ ট্রাকের নিয়ন্ত্রণ ও চালকদের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলছেন।নিউইয়র্ক পুলিশ ইতোমধ্যে ঘটনাটি তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।নিশাত জান্নাতের অকাল মৃত্যুতে শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।