বাংলাদেশ ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে বিশ্ব স্ট্রোক দিবসের রানে যৌতুক ও অতিরিক্ত কাবিনের বিরুদ্ধে ‘সিন্ডিকেট রানার্স’-এর অভিনব প্রতিবাদ। পতেঙ্গায় রানিং ইভেন্টে টিম সিন্ডিকেটের সাফল্য, দশ কিলোমিটারে চতুর্থ আরাফাতুল ও দশম ফয়সাল চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ম্যারাথনে সিন্ডিকেট রানার্সের সাফল্য, রানার-আপ আরাফাতুল১০ কিলোমিটারে প্রথম রানার-আপ আরাফাতুল ইসলাম, সেরা দশে মোহাম্মদ ফয়সাল সিআরবিতে Sports Bangla Men’s Run: ১০ কিলোমিটার সম্পন্ন করলেন Syndicate Runners-এর ১১ সদস্য জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় যা আছে ঈদ ফ্যাশনে অভিজাত্যের ছোঁয়া, রঙিন আয়োজনে মাতোয়ারা রানওয়ে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় যা আছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো গ্রীনলিফ এওয়ার্ড “শাকিব খানের গানে মাতোয়ারা দীঘি, Greenleaf Award-এর আলোয় আলোড়ন” গ্রীনলিপ এওয়ার্ডে “কাবিলাকে” নিয়ে যা বললেন পারসা ইভানা

চট্টগ্রামে বিশ্ব স্ট্রোক দিবসের রানে যৌতুক ও অতিরিক্ত কাবিনের বিরুদ্ধে ‘সিন্ডিকেট রানার্স’-এর অভিনব প্রতিবাদ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বিশ্ব স্ট্রোক দিবসের রানে যৌতুক ও অতিরিক্ত কাবিনের বিরুদ্ধে ‘সিন্ডিকেট রানার্স’-এর অভিনব প্রতিবাদ।৩০ শে অক্টোবর ২০২৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত একটি সচেতনতামূলক রানে এক ব্যতিক্রমী সামাজিক প্রতিবাদের চিত্র দেখা গেছে। স্ট্রোক সচেতনতার পাশাপাশি সমাজ থেকে যৌতুক এবং বিয়েতে অতিরিক্ত কাবিন নির্ধারণের কুপ্রথা দূর করতে এই রানে সংহতি প্রকাশ করে অংশ নেন অপেশাদার রানারদের জনপ্রিয় সংগঠন ‘সিন্ডিকেট রানার্স’।আজ সকালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবিতে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় ‘সিন্ডিকেট রানার্স’ টিমের সদস্যরা স্বাস্থ্য সচেতনতার বার্তার পাশাপাশি ‘সুস্থ সমাজ ও সুখী দাম্পত্যের স্বার্থে যৌতুক এবং অতিরিক্ত কাবিনকে না বলুন’—এই প্রতিপাদ্য নিয়ে ছোট ছোট ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দৌড়ে অংশ নেন।প্রতিবাদকারী রানাররা সম্প্রতি চট্টগ্রামের পটিয়ায় যৌতুকের দাবিতে দুই জন পুত্রবধূকে নি’র্ম’মভাবে হ’ত্যার লো’মহ’র্ষক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সিন্ডিকেট রানার্সের প্রেস উইংয়ের মামুনুর রশিদ জানান, পটিয়ার এই দুটি হত্যাকাণ্ড মনে করিয়ে দেয় যে যৌতুকের মতো আদিম ও নৃশংস ব্যাধি এখনো আমাদের সমাজে কতটা ভয়ংকর রূপ নিয়ে টিকে আছে। একই সাথে বিয়ের সময় সামর্থ্যের বাইরে গিয়ে অতিরিক্ত কাবিন বা দেনমোহর নির্ধারণের প্রবণতাও অনেক ক্ষেত্রে পারিবারিক জটিলতা ও মানসিক অশান্তি তৈরি করছে, যা প্রকারান্তরে মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। বিশ্ব স্ট্রোক দিবসের এই চমৎকার স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করার পাশাপাশি আমরা এই মঞ্চটিকে সামাজিক পরিবর্তনের একটি মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। পটিয়ার ঘটনার মতো আর যেন কোনো নারীর জীবন দিতে না হয় এবং তরুণ প্রজন্ম যেন এই কুপ্রথাগুলোর বিরুদ্ধে সচেতন হয়, সেই লক্ষ্যেই সিআরবির এই রানে আমাদের এই অভিনব প্রতিবাদ। বিয়ের মতো একটি পবিত্র বন্ধনকে সব ধরনের বাণিজ্যিক মানসিকতা ও অন্যায্য লেনদেন থেকে মুক্ত রাখতে আমরা সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।বিশ্ব স্ট্রোক দিবসের আয়োজনে সিন্ডিকেট রানার্সের এই দ্বিমুখী সচেতনতামূলক অংশগ্রহণ সিআরবিতে উপস্থিত সাধারণ পথচারী, দর্শক ও অন্যান্য রানারদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চট্টগ্রামে বিশ্ব স্ট্রোক দিবসের রানে যৌতুক ও অতিরিক্ত কাবিনের বিরুদ্ধে ‘সিন্ডিকেট রানার্স’-এর অভিনব প্রতিবাদ।

আপডেট সময় : ০৫:২৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬