বাংলাদেশ ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
MediaCast24 পক্ষ থেকে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি ঈদ ফ্যাশনে অভিজাত্যের ছোঁয়া, রঙিন আয়োজনে মাতোয়ারা রানওয়ে সন্দীপ কলোনি যুব সমাজ উদ্যোগে ‘গণভোট ২০২৬’ শিরোনামে লিফলেট বিতরণ চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ ওয়াশিংটনে ন্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণসভা সোমবার বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় হাটহাজারীতে বিএনপি’র দোয়া মাহফিল BNP withdraws temporary expulsion order against Uday Kusum যদি সহায়ক পুলিশ লাগে, আমি শিবির-জামায়াতের লোক দেব: ওসিকে জামায়াতের প্রার্থী চট্টগ্রাম-৫ এ প্রার্থী পরিবর্তন দাবিতে হাটহাজারীতে মশাল মিছিল

মাদরাসা-কারিগরি-কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত/ফাইল ছবি

তিন শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

Fahim
  • আপডেট সময় : ০৭:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৬৩৪ বার পড়া হয়েছে

ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে দেশের তিনটি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বোর্ডগুলো হলো- কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড। এসব বোর্ডের অধীনে শুধু বৃহস্পতিবার (১০ জুলাই) যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটিই আপাতত স্থগিত থাকবে। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

কুমিল্লা বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা স্থগিত

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন বৃহস্পতিবার এইচএসসির তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেগুলো হলো- পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্র। তবে বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন জানান, কুমিল্লা বোর্ডের অধীনে থাকা জেলাগুলোতে হঠাৎ বন্যা পরিস্থিতির অবনতি এবং ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বন্যার পানি বৃদ্ধির কারণে শুধু বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

বোর্ড সূত্র জানায়, কুমিল্লা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ৮৯ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী। যদিও প্রথম দিনে ২ হাজার ৪২৮ জন পরীক্ষায় অংশ নেননি।

আলিমের সারাদেশের পরীক্ষা স্থগিত

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশের সব কেন্দ্রে বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন আলিমের ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত ঘোষণা করেছে মাদরাসা বোর্ড।

মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলে কোনো এক জেলা প্রাকৃতিক দুর্যোগে কারণে পরীক্ষা স্থগিত করতে হলে সারাদেশে তা স্থগিত করার প্রয়োজন পড়ে।

কুমিল্লা অঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির কারণে সারাদেশে বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

বোর্ডসূত্র জানায়, চলতি বছর সারাদেশের ৪৫৯টি কেন্দ্রে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ৮৪ হাজার ৩১৭ জন শিক্ষার্থী।

কারিগরি বোর্ডের এক বিষয়ের পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) বৃহস্পতিবারের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এদিন অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে বন্যার কারণে সারাদেশে এ পরীক্ষা স্থগিত থাকবে। বুধবার (৯ জুলাই) রাতে কারিগরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বোর্ডের দেওয়া তথ্যমতে, এ বছর সারাদেশের ৭৩৩টি কেন্দ্রে ৯৮ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদরাসা-কারিগরি-কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত/ফাইল ছবি

তিন শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

আপডেট সময় : ০৭:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫