পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে লালিয়ারহাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন ব্যারিস্টার সাকিলা ফারজানা।এ সময় তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায় ও নিম্নআয়ের মানুষের কল্যাণে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম চলমান রয়েছে। ঈদের আনন্দ যেন সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম জি কিবরিয়া। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। নগদ সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন