বাংলাদেশ ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় যা আছে ঈদ ফ্যাশনে অভিজাত্যের ছোঁয়া, রঙিন আয়োজনে মাতোয়ারা রানওয়ে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় যা আছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো গ্রীনলিফ এওয়ার্ড “শাকিব খানের গানে মাতোয়ারা দীঘি, Greenleaf Award-এর আলোয় আলোড়ন” গ্রীনলিপ এওয়ার্ডে “কাবিলাকে” নিয়ে যা বললেন পারসা ইভানা আজ ঢাকার রেডিসন ব্লু-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রীনলিপ এয়ার্ড সিজন ৭-এর জমকালো আয়োজন চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশের সামনে সাংবাদিককে পিটিয়ে জখম গ্রাহকের শত কোটি টাকা নিয়ে পালালো ফ্লাইট এক্সপার্ট এমডি শাহজালাল বিমানবন্দরে যাত্রীসঙ্গী প্রবেশে নতুন সীমাবদ্ধতা

শাহজালাল বিমানবন্দরে যাত্রীসঙ্গী প্রবেশে নতুন সীমাবদ্ধতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৪৮৪ বার পড়া হয়েছে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম আরোপ করেছে কর্তৃপক্ষ। যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে এখন থেকে সর্বোচ্চ দু’জন সঙ্গী থাকতে পারবে। 

বিমানবন্দর কর্তৃপক্ষ শুক্রবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, যাত্রী চলাচল নির্বিঘ্ন, যানজট এড়ানো ও নিরাপত্তা জোরদারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষিত নতুন বিধিমালা আগামী রোববার (২৭ জুলাই) থেকে কার্যকর হবে। এই নিয়মে একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দু’জন প্রস্থান ড্রাইভওয়ে ও আগমন ক্যানোপি এলাকায় প্রবেশ করে বিদায় বা অভ্যর্থনা জানাতে পারবেন। 

বিজ্ঞপ্তিতে বিমানবন্দরে আগত সবাইকে শৃঙ্খলা মেনে চলতে এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করতে বলা হয়েছে।

বিমানবন্দরে নিরাপদ ও কার্যকর পরিবেশ নিশ্চিত করার স্বার্থে যাত্রী ও তাদের সঙ্গীদের নতুন নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে শাহজালাল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাহজালাল বিমানবন্দরে যাত্রীসঙ্গী প্রবেশে নতুন সীমাবদ্ধতা

আপডেট সময় : ১০:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫