বাংলাদেশ ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নিলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা শাকিলা ফারজানা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেলেন সংরক্ষিত নারী আসনে তন্নী মল্লিক: সংসদে নারীর অধিকার নিয়ে সোচ্চার হওয়ার প্রত্যয় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মালয়েশিয়া শাখার নতুন কমিটি গঠনমাসুদ মাহাতাব, স্টাফ রিপোর্টার বিদেশে প্রথম বাংলাদেশি ভিসি ড. আসিফ মিজানকে বরিশাল বিভাগ সমিতি ঢাকা’র সংবর্ধনানিজস্ব প্রতিবেদক। বিদেশে প্রথম বাংলাদেশি ভিসি ড. আসিফ মিজান ‘হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন’ মনোনীত নারীর নিরাপত্তা ও অধিকারই নওরীনের মূল অঙ্গীকার যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প শিরীন শারমিন এতদিন যেখানে লুকিয়ে ছিলেন বিয়ে করেছেন লুবাবা

জামায়াত আমিরের স্বাস্থ‍্যের খোঁজ নিলেন খালেদা জিয়া-তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৫০৯ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ‍্যের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার রাতে নিজের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন জামায়াত আমির। এর আগে শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থবোধ করে টানা দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে তিনি অসুস্থ অবস্থায় বসে বসে সমাবেশের সমাপনী বক্তব্য শেষ করলে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়।জামায়াত আমিরের একান্ত সহকারী নজরুল ইসলাম জানিয়েছেন ডা. শফিকুর রহমান বর্তমানে সুস্থ আছেন। হাসপাতালে ডাক্তারগণ তার বিস্তারিত চেকআপ শেষে রিলিজ দিয়ে বাসায় বিশ্রামে পাঠান।জামায়াত আমির তার ফেসবুক পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ। এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি।আমার এ সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি আমার ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোন কল্যাণ রেখেছেন।অসুস্থ হওয়ার পরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশে অনেকেই খোঁজখবর নিয়েছেন ও দো’য়া করেছেন।হাসপাতালে স্বল্প সময়ে থাকাকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদসহ নেতৃবৃন্দর একটি টিম, খেলাফত মজলিসের আমীর হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের এবং খেলাফত মজলিসের অন্যতম সিনিয়র নেতা আহমদ আলী কাসেমী, খেলাফত আন্দোলন, এনসিপি, জমিয়তে ওলামায়ে ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ তাঁরাও সরাসরি খোঁজখবর নিয়েছেন।দেশবিদেশে অসংখ্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এমনকি বাংলাদেশিদের বাহিরেও অনেকেই খোঁজখবর নিয়েছেন। সরকারের বিভিন্ন মাননীয় উপদেষ্টাসহ আরো অনেকেই খোঁজখবর নিয়েছেন। আমি তাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। দোয়ার জন্য ঋণী। তাঁদের এ ভালোবাসা ও আন্তরিকতার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামীন সকলকে যেন দান করেন।রাব্বুল আলামিন তাঁর এ গোলামকে বাকি জিন্দেগি তাঁর পছন্দমতো মানবতার জন্য কাজ করার তাওফিক দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াত আমিরের স্বাস্থ‍্যের খোঁজ নিলেন খালেদা জিয়া-তারেক রহমান

আপডেট সময় : ১১:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫