বাংলাদেশ ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অগ্রিম শুভেচ্ছা জানালেন ভূজপুর যুবদল নেতা একরামুল হক একরাম অগ্রিম ঈদের শুভেচ্ছা জানালেন জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম উত্তর জেলা প্রচার সম্পাদক রিয়াদ আলম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন মীর মাহমুদুল হাসান আকাশ ফুলের হাসি ফাউন্ডেশন বরিশাল, মুলাদী উপজেলা কমিটির এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল মার্কিন নাগরিকদের অবিলম্বে ১৪টি দেশ ছেড়ে যাওয়ার আহ্বান ফুলের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্ক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল নারীর অধিকার নিয়ে সক্রিয় ভূমিকার প্রত্যাশা, তন্বী মল্লিককে সমর্থন রিয়াদ আলমের MediaCast24 পক্ষ থেকে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি

শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বহাল, বাতিল হয়নি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৬০৮ বার পড়া হয়েছে

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘১ আগস্ট থেকে শনিবারেও খোলা থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান’- এই দাবি পুরোপুরি ভিত্তিহীন। শিক্ষা মন্ত্রণালয় কিংবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই সংক্রান্ত কোনো সরকারি ঘোষণা, প্রজ্ঞাপন কিংবা আদেশ কোথাও পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমেও এমন কোনো তথ্য নেই।এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান বলেন, ‘আমার জানামতে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি।’ মাউশির উপপরিচালক মো. নুরুল হক সিকদারও জানান, ‘আমিও ফেসবুকে বিষয়টি দেখেছি। তবে, এই সিদ্ধান্ত মন্ত্রণালয় নিয়ে থাকে। আমার জানামতে এমন সিদ্ধান্ত হয়নি, আমাদের এমন কোনো নির্দেশনাও দেওয়া হয়নি।’উল্লেখ্য, চলতি বছর ৭ মে জাগো নিউজে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, শুধু ঈদের আগের দুই শনিবার ১৭ ও ২৪ মে নির্বাহী আদেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেটি ছিল এককালীন সিদ্ধান্ত।এর আগেও, ২০২৩ সালের ডিসেম্বরে একই ধরনের গুজব ছড়ালে তা রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক করে ভুয়া প্রমাণ করে।সুতরাং, ‘শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল’- এই দাবি পুরোপুরি গুজব এবং বিভ্রান্তিকর। শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত সাপ্তাহিক ছুটি অনুযায়ী শনিবার ছুটি বহাল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বহাল, বাতিল হয়নি

আপডেট সময় : ০১:৫২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫