বাংলাদেশ ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অগ্রিম শুভেচ্ছা জানালেন ভূজপুর যুবদল নেতা একরামুল হক একরাম অগ্রিম ঈদের শুভেচ্ছা জানালেন জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম উত্তর জেলা প্রচার সম্পাদক রিয়াদ আলম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন মীর মাহমুদুল হাসান আকাশ ফুলের হাসি ফাউন্ডেশন বরিশাল, মুলাদী উপজেলা কমিটির এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল মার্কিন নাগরিকদের অবিলম্বে ১৪টি দেশ ছেড়ে যাওয়ার আহ্বান ফুলের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্ক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল নারীর অধিকার নিয়ে সক্রিয় ভূমিকার প্রত্যাশা, তন্বী মল্লিককে সমর্থন রিয়াদ আলমের MediaCast24 পক্ষ থেকে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি

জুলাই সনদের খসড়া নিয়ে সন্তুষ্ট নয় জামায়াতও! আইনিভিত্তি চায় অধ্যাদেশ বা গণভোটে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৫৭৮ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের করা জুলাই সনদের খসড়ার বিষয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এটি অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক। আজকে তারা বলছে, এটা একটা নমুনামাত্র, ভুল হয়েছে। যদি সেটাই হয়, তাহলে মন্তব্যের দরকার নেই। তবে যদি সেটাই মূল কথা হয়, তাহলে একে গ্রহণ করা যাবে না।জামায়াত একটি খসড়া সনদ তৈরি করছে এবং সেটি কমিশনে জমা দেবে বলেও জানিয়েছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের বৈঠকের বিরতিতে সংবাদ সম্মেলনে তিনি এসব এসব কথা বলেন।যেকোনো একটি পদ্ধতিতে এই কাঠামোকে আইনগত বৈধতা দেয়ার বিষয়েও কথা বলেন জামায়াতের এ নেতা। সেজন্য জুলাই সনদের আইনিভিত্তির জন্য অধ্যাদেশ অথবা গণভোট করার পক্ষে মত দেন।আইনি কাঠামোর জন্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রস্তাব করেন, দুটি পথ— এক, অধ্যাদেশের মাধ্যমে একটি আইনি কাঠামো গঠন করে পরে নির্বাচিত সংসদে তা অনুমোদন এবং দ্বিতীয়ত গণভোটের মাধ্যমে জনগণের চূড়ান্ত অনুমোদন নেয়া।এদিকে, সংবাদ সম্মেলনে জামায়াতের আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেন, ঐকমত্য কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যা ‘সঠিক কাজ’ মনে করছে না এনসিপি। আমরা এটির তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে। এটা আমরা গ্রহণ করতে পারি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই সনদের খসড়া নিয়ে সন্তুষ্ট নয় জামায়াতও! আইনিভিত্তি চায় অধ্যাদেশ বা গণভোটে

আপডেট সময় : ০১:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫