বাংলাদেশ ০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চবি শিক্ষার্থীদের উপর হামলায় ইন্ধনের অভিযোগ, বিএনপি নেতা উদয় বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৫৩৪ বার পড়া হয়েছে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’এর আগে, আজ সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন উদয় কুসুম বড়ুয়া। তার বিরুদ্ধে হামলায় ইন্ধনেরও অভিযোগ আছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে উসকানিমূলক বক্তব্য দিতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চবি শিক্ষার্থীদের উপর হামলায় ইন্ধনের অভিযোগ, বিএনপি নেতা উদয় বহিষ্কার

আপডেট সময় : ০৬:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫