বাংলাদেশ ০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অগ্রিম শুভেচ্ছা জানালেন ভূজপুর যুবদল নেতা একরামুল হক একরাম অগ্রিম ঈদের শুভেচ্ছা জানালেন জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম উত্তর জেলা প্রচার সম্পাদক রিয়াদ আলম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন মীর মাহমুদুল হাসান আকাশ ফুলের হাসি ফাউন্ডেশন বরিশাল, মুলাদী উপজেলা কমিটির এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল মার্কিন নাগরিকদের অবিলম্বে ১৪টি দেশ ছেড়ে যাওয়ার আহ্বান ফুলের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্ক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল নারীর অধিকার নিয়ে সক্রিয় ভূমিকার প্রত্যাশা, তন্বী মল্লিককে সমর্থন রিয়াদ আলমের MediaCast24 পক্ষ থেকে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি

সংঘর্ষের ঘটনায় মামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৪৩৮ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।সোমবার (১ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী থানায় এই মামলা হয়। তবে মামলার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।অপরদিকে, জোবরা গ্রামসহ আশেপাশের এলাকায় বহাল রয়েছে ১৪৪ ধারা। ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে। ক্লাস চলমান থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সকল বিভাগের পরীক্ষা। পরবর্তী করণীয় নির্ধারণে বিকেল তিনটায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য।উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে রাতে ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে এক ছাত্রীকে মারধরের জেরে শনিবার ও রোববার স্থানীয়দের সাথে ব্যাপক সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। এতে প্রোভিসি, প্রক্টরসহ আহত হন কয়েকশ শিক্ষার্থী। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সংঘর্ষের ঘটনায় মামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন

আপডেট সময় : ০৫:১৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫