বাংলাদেশ ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নিলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা শাকিলা ফারজানা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেলেন সংরক্ষিত নারী আসনে তন্নী মল্লিক: সংসদে নারীর অধিকার নিয়ে সোচ্চার হওয়ার প্রত্যয় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মালয়েশিয়া শাখার নতুন কমিটি গঠনমাসুদ মাহাতাব, স্টাফ রিপোর্টার বিদেশে প্রথম বাংলাদেশি ভিসি ড. আসিফ মিজানকে বরিশাল বিভাগ সমিতি ঢাকা’র সংবর্ধনানিজস্ব প্রতিবেদক। বিদেশে প্রথম বাংলাদেশি ভিসি ড. আসিফ মিজান ‘হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন’ মনোনীত নারীর নিরাপত্তা ও অধিকারই নওরীনের মূল অঙ্গীকার যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প শিরীন শারমিন এতদিন যেখানে লুকিয়ে ছিলেন বিয়ে করেছেন লুবাবা

ফ্যাশন জগতে নতুন মুখ খুঁজছে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৩১৯ বার পড়া হয়েছে

রাজধানীতে শুরু হয়েছে নবীন মডেলদের জন্য বিশেষ অডিশন ক্লাস। বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইকের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের লক্ষ্য নতুন প্রজন্মকে পেশাদার মডেল হিসেবে গড়ে তোলা। আয়োজকদের মতে, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং মডেলিং ক্যারিয়ারের প্রাথমিক ধাপ শেখার একটি প্রশিক্ষণ প্রক্রিয়া।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর নিকেতন এলাকায় অনুষ্ঠিত প্রথম দিনের অডিশনে অংশ নেন অন্তত ৭০ জন। তাদের মধ্য থেকে বাছাই করা হয় ২৫ জনকে, যারা পরবর্তী ধাপে প্রশিক্ষণ নেবেন। ধাপে ধাপে এই প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মধ্য দিয়েই তৈরি করা হবে ভবিষ্যতের পেশাদার মডেল।অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় মডেল ও কোরিওগ্রাফার রুমা সৈয়দ, ফ্যাশন বিশেষজ্ঞ সুমন হোসাইন, মডেল মারিয়া কিসপট্টা, অভিনেত্রী রাজ রীপা এবং ফ্যাশন ট্রেনার আজাদ ফারজানা লিমি। তারা অংশগ্রহণকারীদের র‌্যাম্প ওয়াক, আত্মবিশ্বাস, ক্যামেরার সামনে অভিব্যক্তি ও পোশাক নির্বাচনের দক্ষতার ওপর গুরুত্ব দেন।ফ্যাশন বিশেষজ্ঞ সুমন হোসাইন বলেন,“একজন মডেলের সফলতার জন্য শুধু সৌন্দর্য নয়, প্রয়োজন আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং নিয়মিত প্রশিক্ষণ। আমরা এখানে সেই বিষয়গুলোকেই প্রাধান্য দিচ্ছি। যারা নির্বাচিত হয়েছেন, তারা বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে ধাপে ধাপে উন্নত মডেল হয়ে উঠবেন।”অংশগ্রহণকারীদের জন্য শুরু থেকেই হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। র‌্যাম্প ওয়াকের ভঙ্গি, ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন, পোশাক নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত শেখানো হয়। পাশাপাশি অভিজ্ঞ ট্রেনাররা মানসিক প্রস্তুতি ও পেশাদারিত্ব নিয়েও পরামর্শ দেন।প্রথম দিনেই অংশগ্রহণকারী এক নবীন মডেল শাকিরা জানান,“র‌্যাম্পে হাঁটার সময় শরীরের ভঙ্গি ও চোখের অভিব্যক্তি নিয়ে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তা আমার ভবিষ্যতে অনেক কাজে লাগবে।”আয়োজকরা জানিয়েছেন, ধাপে ধাপে প্রশিক্ষণের পর নির্বাচিতদের নিয়ে একটি বড় র‌্যাম্প শোর আয়োজন করা হবে। সেখানে নবীন মডেলরা অভিজ্ঞ মডেলদের সঙ্গে একই মঞ্চে হাঁটার সুযোগ পাবেন।এ আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আয়োজকদের প্রত্যাশা, এখান থেকেই তৈরি হবে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের ভবিষ্যৎ মডেলরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফ্যাশন জগতে নতুন মুখ খুঁজছে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক।

আপডেট সময় : ০৭:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫