বাংলাদেশ ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্রীড়ার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত করতে স্টার ফেয়ার ক্রিকেট ফেস্ট ২০২৬ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নিলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা শাকিলা ফারজানা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেলেন সংরক্ষিত নারী আসনে তন্নী মল্লিক: সংসদে নারীর অধিকার নিয়ে সোচ্চার হওয়ার প্রত্যয় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মালয়েশিয়া শাখার নতুন কমিটি গঠনমাসুদ মাহাতাব, স্টাফ রিপোর্টার বিদেশে প্রথম বাংলাদেশি ভিসি ড. আসিফ মিজানকে বরিশাল বিভাগ সমিতি ঢাকা’র সংবর্ধনানিজস্ব প্রতিবেদক। বিদেশে প্রথম বাংলাদেশি ভিসি ড. আসিফ মিজান ‘হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন’ মনোনীত নারীর নিরাপত্তা ও অধিকারই নওরীনের মূল অঙ্গীকার যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প শিরীন শারমিন এতদিন যেখানে লুকিয়ে ছিলেন

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) তাকে গ্রেফতার করা হয়। দেশটিতে গত সেপ্টেম্বরে জেন-জি’র নেতৃত্বে হওয়া বিক্ষোভে বহু মানুষের মৃত্যুর ঘটনায় তার দায় আছে কি না সেটি তদন্ত করছে পুলিশ।নেপালে গত ৮ ও ৯ সেপ্টেম্বর দুর্নীতিবিরোধী যুব আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন। স্বল্প সময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ থেকে এই আন্দোলনের সূচনা হলেও এর পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ কাজ করেছিল। বিক্ষোভের প্রথম দিনেই দমন-পীড়নে অন্তত ১৯ জন তরুণ প্রাণ হারান।ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)-এর জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহি বলেন, ‘আজ সকালে তাকে তার বাসভবন থেকে নিয়ে যাওয়া হয়েছে।’ পুলিশের মুখপাত্র ওম অধিকারী ওলি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে, র‍্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহ গত ৫ মার্চের সংসদ নির্বাচনে জয়ী হয়ে শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ওলি সরকারের পতনের পর এটিই ছিল প্রথম নির্বাচন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬