বাংলাদেশ ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নিলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা শাকিলা ফারজানা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেলেন সংরক্ষিত নারী আসনে তন্নী মল্লিক: সংসদে নারীর অধিকার নিয়ে সোচ্চার হওয়ার প্রত্যয় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মালয়েশিয়া শাখার নতুন কমিটি গঠনমাসুদ মাহাতাব, স্টাফ রিপোর্টার বিদেশে প্রথম বাংলাদেশি ভিসি ড. আসিফ মিজানকে বরিশাল বিভাগ সমিতি ঢাকা’র সংবর্ধনানিজস্ব প্রতিবেদক। বিদেশে প্রথম বাংলাদেশি ভিসি ড. আসিফ মিজান ‘হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন’ মনোনীত নারীর নিরাপত্তা ও অধিকারই নওরীনের মূল অঙ্গীকার যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প শিরীন শারমিন এতদিন যেখানে লুকিয়ে ছিলেন বিয়ে করেছেন লুবাবা

ফ্যাসিবাদ পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৪৫৭ বার পড়া হয়েছে

শনিবার (১৯ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে আয়োজিত স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন আসন্ন। কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে যাতে চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘কারো রাজনৈতিক অভিলাষ পূরণের প্রধান মাধ্যম হওয়া দরকার জনগণের রায়। রাজনৈতিক অধিকার নিশ্চিত করা না গেলে অন্তর্বর্তী সরকারের পক্ষে নির্বাচন আয়োজন সম্ভব কিনা সেই প্রশ্ন দেখা দেয়। সম্প্রতি কিছু নৃশংস ঘটনা ঘটেছে। এগুলো অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে প্রশ্নবিদ্ধ করেছে।’ভুল কোনো সিদ্ধান্তে যাতে দেশে চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখুন। তবেই গণতন্ত্রে বিশ্বাসী দলগুলো সব সময় আপনাদের পাশে থাকবে।’জুলাই আন্দোলনের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ‘একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধারা যেভাবে জনগণের কাছে স্মরণীয় হয়ে আছেন, ২৪ সালের শহীদরাও একইভাবে স্মরণীয়-বরণীয় হয়ে থাকবেন। গত বছর কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও ১৬ জুলাইয়ের পর তা আর কোটায় সীমাবদ্ধ ছিল না। চূড়ান্ত বিশ্বাস জন্মেছিল, মাফিয়া সরকারের পতন সময়ের ব্যাপার। সেই বিশ্বাস থেকেই সকল গণতান্ত্রিক দল পরিকল্পনা করেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফ্যাসিবাদ পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

আপডেট সময় : ০৬:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫