বাংলাদেশ ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পেট্রোল-টায়ারসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৪৮০ বার পড়া হয়েছে

খুলনা মহানগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। শনিবার (২০ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন- মিরাজ মাঝি, দিনার হোসেন রনি ও ইব্রাহিম গাজী। তারা জনমনে আতঙ্ক সৃষ্টি, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এবং খুলনার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সোনাডাঙ্গা থানাধীন পূজাখোলা মন্দিরের সামনে ও খুলনা থানার কলেজিয়েট গার্লস কলেজের সামনের রাস্তায় কয়েকজন ব্যক্তি টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। তারা গাড়ি ভাঙচুর ও অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে জড়ো হন।তাৎক্ষণিক অভিযানে পূজাখোলা এলাকা থেকে মিরাজ মাঝিকে এবং কলেজিয়েট গার্লস কলেজের সামনে থেকে দিনার হোসেন রনি ও ইব্রাহিম গাজীকে আটক করা হয়।পুলিশ জানায়, অভিযানে তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল, ৯টি পুরাতন টায়ার এবং ১ দশমিক ২ লিটার পেট্রোল ভর্তি একটি প্লাস্টিক বোতল উদ্ধার করা হয়।গ্রেফতারদের বিরুদ্ধে সোনাডাঙ্গা ও খুলনা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নগরীর পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পেট্রোল-টায়ারসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় : ০৬:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫